রাজবাড়ীর বসন্তপুর থেকে ৭৫০ পিস ইয়াবাসহ রাজ্জাক গ্রেপ্তার, পালিয়েছে মুক্তার –
- Update Time : ১১:১৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২
- / ৫৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউপির বাজিতপুর গ্রাম থেকে মোঃ রাজ্জাক মোল্লা (৩১) নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। সেই সাথে ৭৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। যদিও সে সময় অপর মাদক ব্যবসায়ী মুক্তার মৃধা (২৫) পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
গ্রেপ্তার হওয়া মোঃ রাজ্জাক মোল্লা ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণ নগর ইউনিয়নের বড় মাধবপুর গ্রামের মোঃ দায়েন মোল্লার ছেলে এবং পলাতক মুক্তার মৃধা রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউপির বাজিতপুর গ্রামের আজাহার মৃধার ছেলে।
জানাগেছে, শনিবার বিকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ী জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম রাজবাড়ী বাজিতপুর গ্রামের মাদক ব্যবসায়ী মুক্তার মৃধার শোবার ঘরে অভিযান পরিচালনা করে। ওই সময় মাদক ব্যবসায়ী মোঃ রাজ্জাক মোল্লাকে ৭৫০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। তবে সুকৌশলে মুক্তার মৃধা পালিয়ে যায়। আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় রাজবাড়ী সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































