রাজবাড়ীর বসন্তপুরে বিনা মুশুর-৮ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত –
- Update Time : ০৯:২১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৯
- / ৫০ Time View
নজরুল ইসলাম, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মহারাজপুর গ্রামে নতুন জাতের বিনা মুশুর-৮ প্রদর্শনীর মাঠ দিবস কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকালে বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনষ্টিটিউট ময়মনসিংহ ও রাজবাড়ী সদরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ২০১৮-১৯ অর্থ বছরের হাওড়-চর উন্নয়ন কর্মসূচির আওতায় অনুষ্ঠানের আয়োজন করেন।
রাজবাড়ী সদর উপজেলার কৃষি কর্মকর্তা মো. বাহাউদ্দিন সেক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. ফজলুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহে বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনষ্টিটিউট প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (বিনা) ড. ¯িœগ্ধা রায়, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (বিনা) ড. এএফএম ফিরোজ হাসান, বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আব্দুর রউফ, সদর উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্র্তা মো. তোফাজ্জেল হোসেন, বসন্তপুর ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আলমগীর হোসেন প্রমুখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































