রাজবাড়ীর পুলিশ সুপারের ব্যতিক্রমী উদ্যোগে দৌলতদিয়া ঘাট হলো যানজট মুক্ত –
- Update Time : ১০:২৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ২০ মে ২০১৮
- / ৪৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
ব্যতিক্রমী উদ্যোগে দেশের দক্ষিণাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার হিসেবে পরিচিত রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট যানজট মুক্ত হয়েছে। গত ২০ দিন ধরে সেখানে হচ্ছে না কোন যানজট। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দৌলতদিয়া ঘাট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও যানজট মুক্ত রাখতে আজ রবিবার রাজবাড়ীর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মতবিনিময় অনুষ্ঠিত সভায় এ তথ্য জানানো হয়েছে।
সভায় রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম বলেন, তিনি রাজবাড়ীতে যোগদান করার পর দৌলতদিয়া ঘাটে যাত্রীদের দীর্ঘ সময় আটকে থেকে দূর্ভোগ পোহানো এবং রাত জেগে তাকে গাড়ী পার করতে হয়েছে। ওই অবস্থা থেকে মুক্তি পেতে বিকল্প চিন্তার অংশ হিসেবে দক্ষিণ অঞ্চল থেকে আগত এসি বাস এবং যাত্রীবাহি বাসকে প্রাধান্য দিয়ে ফেরী পার করা। পাশাপাশি কাঁচামাল ও পন্য বাহি ট্রাককে পর্যায়ক্রমে পার করা হচ্ছে। এতে করে যাত্রীদের আর বিড়ম্বনায় পড়তে হচ্ছে না। অল্প সময়ের মধ্যেই তারা ফেরী পার হতে পারছেন। সেই সাথে ঘাট এলাকায় দালালদের দৌড়াত্বও কমে গেছে।
ওই সভায় পৌর পাকিং এর নামে মহা-সড়কে চাঁজাবাজী করা যাবে না। জেলা শহরে চলাচলরত ব্যাটারী চালিত অটোরিকশার ভাড়া বৃদ্ধি যাবে না। ঘাট এলাকায় যানজট নিরশনে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৯টি ফেরী চালানো, দৌলতদিয়ার ৫টি ঘাট সচল রাখা, ঘাট এলাকায় চাঁদাবাজী, ছিনতাই বন্ধে কার্যকর ব্যবস্থা নেয়া। ঘাট এলাকায় পর্যাপ্ত পরিমানে বৈদ্যুতিক লাইট লাগানো, যাত্রী ছাউনী ও বাথরুম নির্মাণ করা। যাত্রীদেও চলাচলের সুবিধার্থে ফুটপাত মুক্ত করা এবং বাস ও মাহেন্দ্র থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করা নিয়ে আলোচনা করা হয়।
পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল করিম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (অপরাধ) আসাদুজ্জামান আসাদ, রাজবাড়ী থানার ওসি তারিক কামাল, ট্রাফিক ইন্সেপেক্টর মৃদুল রঞ্জন দাস, ডিআইও ওয়ান জহুরুল ইসলাম, পুলিশ পরিদর্শক নাজমুল হুদা, জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাদ্দাম হোসেন, বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট ম্যানেজার শফিকুল ইসলাম, বিআইডব্লিউটিএ’র উপ-সহকারী প্রকৌশলী শাহ-আলম, বিআইডব্লিউটিএ’র আরিচা অঞ্চলের সমন্বয়কারী কর্মকর্তা বেলায়েত হোসেন, দৌলতদিয়া লঞ্চ ঘাটের সুপারভাইজার মোহাম্মদ আলী মোল্লা, রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম গোলাম কাদির, জেলা পরিবহণ মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মুরাদ হাসান, জেলা ট্রাক মালিক সমিতির সহ-সাধারণ সম্পাদক দিদারুল হক হিরু, রাজবাড়ীর পৌরসভার ব্যাটারী চালিত অটোরিকশার পাকিং-এর ইজারাদার ইলিয়াছ চৌধুরী রাব্বি, জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি রকিবুল ইসলাম পিন্টু, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, রাজবাড়ী জেলা ডিজেল চালিত অটোরিকশা, অটোটেম্পু মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ আহম্মেদ জুয়েলসহ সংশ্লিষ্ঠ কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































