রাজবাড়ীর পুলিশ সুপারের নেতৃত্বে যানজট নিরশনে উচ্ছেদ অভিযান –
- Update Time : ০৮:৪৯:১৩ অপরাহ্ন, শনিবার, ১৯ মে ২০১৮
- / ৫০ Time View
রুবেলুর/ ইমরান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা শহরের মধ্যে দিয়ে সাধারন জনগণের চলাচলে সুবিধা ও যানজট নিরশনে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ।
শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে জেলা শহরের ইয়াছিন উচ্চ বিদ্যালয় থেকে শুরু করে ১নং রেলগেট এলাকা, রেলগেট পার হয়ে কাপড় বাজারে ঢোকার দুই পাশের ফুটপাত ও কাপড় বাজার পার হলে সোনালী ব্যাংক রোড হয়ে ভাজচালা গ্রামীন ফোনের কাস্টমার সার্ভিস অফিস পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
এ সময় ফুটপাতে ব্যবসা করা বেশ কিছু ব্যবসায়ী ফুটপাতে ব্যবসা না করার জন্য সর্কত করা, রাস্তার পাশে যত্রতত্র ভাবে মোটর সাইকেল ও ব্যাটারী চালিত অটো রিকাসা রাখরে দায়ে অটোরিকসা ও মোটর সাইকেলকে মামলা ও আটক করা, ব্যবসা প্রতিষ্ঠানের সামনে যানবাহন না রাখার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা, সোনালী ব্যাংক সংলগ্ন বহুতল ভবন নির্মানের কাজ রাস্তার উপর করার কারনে যানবাহন চলাচলে ব্যাহত হওয়ায় ভবন মালিকের বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি।
এছাড়া জেলা শহরে অবৈধভাবে অটোরিকসা ভাড়া বৃদ্ধি, সিরিয়িাল নিয়ন্ত্রণের নামে টাকা তোলার বিষয়ে অটো মালিক ও চালকদের দ্রুত পুলিশ সুপারের সাথে যোগাযোগের নির্দেশ দেন এবং শহরের মধ্যে সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত বালুবাহি ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছেন তিনি।
অভিযানে উপস্থিত ছিলেন, রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল করিম, ট্রাফিক ইন্সেপেক্টর মৃদুল রঞ্জন দাস, সহকারী ট্রাফিক ইন্সেপেক্টর আসাদুজ্জামান, শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম প্রমূখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































