রাজবাড়ীর পুলিশ লাইন্স ড্রিলশেডে মঞ্চস্থ হলো “লাল জমিন” নাটক –
- Update Time : ০৬:৫৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০
- / ৭০ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ এই শ্লোগান কে সামনে রেখে মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক “লাল জমিন” গত বুধবার রাতে রাজবাড়ীর পুলিশ লাইন্স ড্রিলশেড মঞ্চে অনুষ্ঠিত হয়েছে। ৭১ মিনিটের নাটকটিতে একক ভাবে অভিনয় করেন, নাট্যাভিনেত্রী মোমেনা চৌধুরী। নাটকে মুক্তিযুদ্ধ ও যুদ্ধোত্তর বাংলাদেশে এক নারীর সংগ্রামী জীবনের নাট্যপ্রকাশ “লাল জমিন”। নাটকটির রচনা করেছেন মান্নান হীরা, নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী।

নাটকটি উপভোগ করেন, রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী, সংরক্ষিত মহিলা আসনের এমপি এ্যাডঃ খোদেজা নাসরিন আক্তার হোসেন, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম, পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী, সাবেক এমপি কামরুন্নাহার চৌধুরী, কানিজ ফাতেমা চৈতিসহ হাজারো দর্শক। নাটকের পর্দা সহযোগিতা ছিলো জিহাদ ও মাহবুব, লাইটিং মামুন বিশ্বাস ও জীবন, মিউজিকে ছিলো আবুল বাশার।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































