রাজবাড়ীর পদ্মা নদীর পারে চলছে চিত্র নায়িকা রোজিনার ‘ফিরে দেখা’ ছবির শুটিং –
- Update Time : ১০:০০:৪০ অপরাহ্ন, বুধবার, ১০ মার্চ ২০২১
- / ৬৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
চিত্র নায়িকা রোজিনার পরিচালনায় ‘ফিরে দেখা’ ছবির শুটিং রাজবাড়ীর পদ্মা নদীর পারে শুরু হয়েছে। শতাধিক ছবির জনপ্রিয় অভিনেত্রী রোজিনা আগে প্রযোজনা করেছেন, পরিচালনা করছেন এবারই প্রথম। সরকারি অনুদান পাওয়া ছবিটির গল্প এবং চিত্রনাট্যও করেছেন তিনি।
গত কয়েক সপ্তাহ ধরে রাজবাড়ীর পদ্মাপারে শুরু হয়েছে ওই ছবিটির শুটিং। ‘রাজবাড়ী’ এই ছবির সঙ্গে নানাভাবে জড়িয়ে। রাজবাড়ীর মেয়ে রোজিনা। একই জেলার গোয়ালন্দের কুমড়াকাধি গ্রামে তাঁর নানাবাড়ি। মুক্তিযুদ্ধের সময় সেখানেই ছিলেন। ওই সময় তাঁর চোখে দেখা মুক্তিযুদ্ধের গল্প নিয়েই ছবিটি। ছবির নায়ক নিরবও রাজবাড়ীর ছেলে। প্রথমবার নিজের জেলায় শুটিং করছেন এই নায়ক। ছবির নায়িকা অর্চিতা স্পর্শিয়া।
ছবির নায়ক নিরব বলেন, ‘গোয়ালন্দ থেকে আমার দাদাবাড়ি যেতে লাগে মাত্র ১০ মিনিট। রোজিনা ম্যাডাম আমাদের প্রজন্মের সবাইকে অনেক স্নেহ করেন। রাজবাড়ীর ছেলে বলে হয়তো আমি একটু বেশিই স্নেহ পাই।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































