রাজবাড়ীর পদ্মা থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান –
- Update Time : ১০:৪৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১
- / ৬০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
“আমার মাটি, আমার মা, বিলিন হতে দেব না”- এই স্লোগানে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি প্রদান করা হয়েছে।
বৃহষ্পতিবার দুপুরে রাজবাড়ী জেলা বাসির আয়োজনে জেলা শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকবর আলী মর্জি, যুবলীগ নেতা আলী হাসান পনিসহ অন্যান্যরা।
সে সময় বক্তারা বলেন, রাজবাড়ীতে পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধসহ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, পদ্মা নদীর বাঁধ নির্মাণ কাজে দূর্ণীতি, লুটপাটকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। যা পানি সম্পদ প্রতিমন্ত্রীও একই কথা বলেছেন। পরে বালি উত্তোলন বন্ধের জন্য জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































