রাজবাড়ীর পদ্মায় ট্রলার ডুবি, গোয়ালন্দ থানার ওসি’র তৎপরতায় রক্ষা পেলো ৩ ব্যক্তির প্রাণ –
- Update Time : ০৭:২১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১
- / ৬৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের অন্তর মোড়ের অদূরে পদ্মা নদীর মাঝামাঝি এলাকার ঘাস ভর্তি ট্রলার ডুবি’র ঘটনা ঘটেছে। ওই সময় ট্রালারটিতে থাকা তিন জন ব্যক্তি দীর্ঘ প্রায় ৭ কিলো মিটার ভেসে থাকেন নদীতে। ঘটনার খবর পেয়ে গোয়ালন্দ থানার ওসি আব্দুল্লাহ আল তায়েবীরের তৎপরতায় বড় একটি ট্রলার যোগে দীর্ঘ ২ কিলো মিটার দুরত্বে ফরিদপুর সীমান্তের মাঝ পদ্মা থেকে ওই ৩ জন ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হয়।
উদ্ধারকৃতরা হলো, রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের অন্তরমোড় এলাকার মৃত বসির উদ্দিন মন্ডলের ছেলে মহিরউদ্দিন মন্ডল (৫১), একই গ্রামের মৃত গোলাপ আলী খা’র ছেলে আব্দুল লতিফ খান (৭৫) এবং মজলিশপুর গ্রামের শামসুদ্দিন শেখের ছেলে রমজান শেখ (৬৫)।
গোয়ালন্দ থানার ওসি আব্দুল্লাহ আল তায়েবীর রাজবাড়ী বার্তা ডট কমকে জানিয়েছেন, ওই তিন জন পদ্মা নদীর মাঝে থাকা চর বেথুরী থেকে ঘাস কেটে তা বোঝাই করে একটি ট্রালার যোগে রাজবাড়ী সদর উপজেলার অন্তরমোড় ঘাটের উদ্দেশ্যে রওনা দেন। মঙ্গলবার দুপুর ২টার দিকে ওই ট্রালারটি অন্তমোড়ের অদূরে মাঝ পদ্মা নদীতে পৌছে তা ডুবে যায়। সে সময় আরোহিরা ভেসে উঠা ওই ট্রালারের ঘাসের সাথে নদীতে ভাসতে থাকেন। তারা দুরবর্তী একাধিক ট্রালারের কাছে সাহায্য চাইলেও তাদের উদ্ধার করেনি। ওই সময় তার নেতৃত্বে গোয়ালন্দ থানা পুলিশের সদস্যরা দৌলতদিয়ার ৪ নং ফেরী ঘাট এলাকায় অবস্থান করছিলো। তিনি খবর পেয়ে একটি বড় ট্রালার নিয়ে নদীর ফরিদপুর সীমান্তবর্তী চরকর্ণেশিয়া এলাকা থেকে তাদের উদ্ধার করেন।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































