রাজবাড়ীর পদ্মায় ইলিশ ধরার দায়ে ৫১ জেলের কারাদন্ড –
- Update Time : ০৮:০৬:০৫ অপরাহ্ন, সোমবার, ১৫ অক্টোবর ২০১৮
- / ৫৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ীতে বয়ে যাওয়া পদ্মা নদীর অংশে ৯ম দিনের অভিযানে মা ইলিশ ধরার দায়ে ৫০ জন জেলেকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও ১ জেলেকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
রোববার সন্ধ্যা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত এ অভিযানে এ ৫১ জন জেলেকে আটকের পাশাপাশি ৩০০ কেজি মাছ ও ২ লক্ষ ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।
এ সময় জব্দকৃত মাছ জেলার বিভিন্ন এতিমখানায় দেওয়া হয় এবং কারেন্ট জাল আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।
পড়ে ২২ দিন ইলিশ মাছ ধরার বন্ধ অভিযানে সরকারী আইন অমান্য করার দায়ে (১৮৮ ধারায়)ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩২ জনকে ১৫ দিন, ১৮ জনকে ২০ দিন করে কারাদন্ড ও ১ জনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
৯ম দিনের অভিযানে রাজবাড়ী সদরে ৩৯ জন জেলেকে আটকের পাশাপাশি ৫০ কেজি মাছ ও ৬০ হাজার মিটার জাল, পাংশায় ৬০ কেজি মাছ ও ২৫ হাজার মিটার জাল, কালুখালীতে ৮ জন জেলে আটকের পাশাপশি ৫০ কেজি মাছ ও ২৫ হাজার মিটার জাল এবং গোয়ালন্দে ৪ জন জেলে আটকের পাশাপশি ১৪০ কেজি মাছ ও ১ লক্ষ ২০ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে।
রাজবাড়ী সদরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোঃ সজিব, কালুখালীতে সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম লুনা এবং গোয়ালন্দে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবায়েদ হায়াত শিপলু ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম মহিউদ্দিন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































