রাজবাড়ীর পদ্মায় পানি বাড়ছেই!-
- Update Time : ১০:৫২:২৬ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০
- / ৮৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
গত কয়েকদিন ধারাবাহিক ভাবে রাজবাড়ীর পদ্মা নদীর অংশে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়া পয়েন্টে পদ্মার পানি ২ সেন্টি মিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৪৬ সে.মি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া এখনও সদর উপজেলার মহেন্দ্রপুর ও পাংশার সেনগ্রাম পয়েন্টে পদ্মা পানি বিপৎসীমার নিচে রয়েছে।
শনিবার সকালে দৌলতদিয়া পয়েন্টে এ পানির পরিমাপ করেছেন রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ড।
পানি বৃদ্ধির ফলে জেলার কোথাও এখন পর্যন্ত বন্যা খবর পাওয়া যায়নি। তবে জেলার গোয়ালন্দের দৌলতদিয়া ও দেবগ্রামের তিনটি চর এবং কালুখালীর হরিণবাড়ীয়া চরের ফসলি জমিসহ জেলার নদী তীরবর্তী নিচু ফসলি মাঠে পানি উঠতে শুরু করেছে। এতে কৃষকদের ধান ও পাট তলিয়ে যেতে শুরু করেছে এবং ফসলের মাঠে আসা যাওয়া ও কৃষি পন্য পরিবহনে সমস্যা হচ্ছে কৃষকদের।
এদিকে, পানি বৃদ্ধির কারনে নি¤œাঞ্চলে বসবাসরত কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পরেছে। আবাদী জমির, বোনা আমন ধান, পাট সবজি, পটল, মরিচ, বাদামসহ বিভিন্ন ফসলাদি নষ্ট হচ্ছে। রাস্তা ঘাট ডুবে গেছে,মানুষের বসত বাড়ির চারপাশে পানি উঠে এসব অঞ্চলের জনসাধারন পানি বন্দি হয়ে পেরেছেন। সাধারন মানুষের চলাচলের রাস্তা, ফসলি জমি, বাজার ঘাট ডুবে যাওয়ায় তাদের এখন চলাচল করতে এবং বাজার ঘাটে যেতে কষ্ট হচ্ছে। নৌকা দিয়ে পার হয়ে বিভিন্ন স্থানে যেতে হচ্ছে তাদের। পাট ও ধাান ক্ষেত পানিতে তলিয়ে যওয়ার কারনে পাট কাটার আগে তা নষ্ট হয়ে যাচ্ছে। ফসলাদি পানিতে তলিয়ে যাওয়ায় কৃষকেরা লোকসানের মুখে পরেছেন।
জেলার ৫টি উপজেলার পাংশা, কালুখালী, সদর ও গোয়ালন্দ এ ৪টি উপজেলাই পদ্মা নদীর তীরবর্তী হওয়ায় এসব অঞ্চলের নি¤œাঞ্চল প্রতিবছরই প্লাবিত হয়। আর এতে আবাদী জমির ফসল সষ্ট সহ নানা সমস্যায় পরেন এ অঞ্চলে বসবাসরত সাধারন মানুষ।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































