রাজবাড়ীর নিম্নাঞ্চল বন্যার পানিতে প্লাবিত –
- Update Time : ১০:০০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুলাই ২০১৯
- / ৮৪ Time View

ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী পদ্মা নদী বেষ্টিত এলাকা। গত পাঁচ থেকে ছয় দিন পদ্মার পানি বেড়ে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যে কারনে কালুখালী, সদর ও গোয়ালন্দ উপজেলার বেড়ি বাধের বাহিরে নি¤œাঞ্চলে বন্যার পানি ঢুকে প্লাবিত হয়েছে। গত ২৪ ঘন্টায় রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া গেজ স্টেশন পয়েন্টে পদ্মার পানি ২৪ সেন্টি মিটার বৃদ্ধি পেয়ে গতকাল শুক্রবার বিপদ সীমার ৫৪ সেন্টি মিটার উপরদিয়ে প্রবাহিত হচ্ছে। যা জেলার পাংশার সেনগ্রাম গেজ স্টেশন পয়েন্টে ২৬ সেন্টি মিটার বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ৩১ সেন্টি মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া রাজবাড়ী সদরের মহেন্দ্রপুর গেজ স্টেশন পয়েন্টে ১.২০ সেন্টি মিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
রাজবাড়ী সদর উপজেলার বরাটের নয়নসুখ, মিজানপুর, গোয়ালন্দের ছোট ভাকলা, দেবগ্রাম, দৌলতদিয়া এবং কালুখালীর রতনদিয়া ইউনিয়নের রাজবাড়ী সেনানিবাস এলাকা, পাংশার হাবাসপুর এলাকায় পদ্মা নদীর ভাঙ্গন দেখা দিয়েছে।
প্রতিদিন পানি বেড়ে জন সাধারনের বসবাসের অযোগ্য হয়ে পরেছে এসব এলাকা। অসহায় সাধারন মানুষ কোন রকমে চলাফেরা করছে। পানি উঠেছে বাড়ির আঙ্গিনায়, ঘরে। গবাদি পশু, হাস, মুরগী ছোট বাচ্চাদের নিয়ে কষ্টে দিন যাপন করছেন তারা। ডুবে গেছে মাঠের সব ফসল, ধান, পাট সহ সবজির ক্ষেত তলিয়ে দিশেহারা এ অঞ্চলের বানভাসিরা। সদর উপজেলার নয়নসুখ গ্রামের দেড় শতাধিক ঘর বাড়ি পানিতে নিমজ্জিত। সব মিলিয়ে জেলার প্রায় ২ শতাধিক পরিবার বন্যার পানিতে প্লাবিত হয়েছে। কোথাও ঠাঁই না পেয়ে কেউ কেউ উঠেছেন রাাস্তায়, উচু বাগান ও ভিটায়। ভয় ভিতির মধ্যেই রাত যাপন করছেন খোলা এসব স্থানে। বানভাসিরা বলেন তাতের খুব কষ্টে দিন কাটছে, নেই রান্না করার জায়গা, গরু, ছাগল ও হাস মুরগী নিয়ে তারা পরেছেন বিপদে। প্রতিদিনই কাটছে তাদের সমস্যার মধ্যদিয়ে। এ পর্যন্ত কোন ধরনরে সাহায্য সহযোগীতা তারা পাননি। বন্যার এ নোংরা পানির কারনে ছোট বাচ্চাদের বিভিন্ন ধরনের রোগ বালাই দেখা দিচ্ছে। অচিরেই সংশ্লিষ্টদের কাছে সাহায্যের আবেদন জানান ভুক্ত ভোগী বন্যার্তরা।
রাজবাড়ীর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আলমগীর হুসাইন বলেন, নিমজ্জিত এলাকা তিনি পরিদর্শন করেছেন। বন্যা মোকাবেলায় নদীর তীরবর্তি এলাকা গুলোর স্কুল ভবন গুলো প্রস্তুত রাখতে ইতোমধ্যেই জেলার ৫টি উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশ দেয়া হয়েছে। সেই সাথে পদ্মা নদীতে তীব্র ¯্রােতের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরী চলাচল চরমভাবে বিঘিœত হচ্ছে। সেই সাথে ১৫টির মধ্যে ৩টি বড় আকারের রো রো ফেরি বিকল হয়ে গেছে। যে কারণে দৌলতদিয়া প্রান্তে যানবাহনের লাইন দীর্ঘ হচ্ছে। এই অবস্থা থেকে মুক্তি পেতে ইতোমধ্যেই জেলা প্রশাসকের পক্ষ নৌপরিবহণ মন্ত্রনালয়ে ২৪টি ফেরি প্রদানের জন্য পত্র দেয়া হয়েছে। তা না হলে দৌলতদিয়া ঘাটের সমস্যা সমাধান হবে না। তিনি আরো বলেন, বন্যা মোকাবেলায় দুই হাজার প্যাকেট শুকনা খাবার, ১৫০ মেট্রিক টন চাল এবং ২ লাখ ৫০ হাজার নগদ টাকা তাদের কাছে মজুদ রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































