রাজবাড়ীর নাজমুল হত্যা মামলার ৪ আসামিসহ গ্রেপ্তার ৭-
- Update Time : ০৬:৫০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০
- / ৮২ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী থানা পুলিশের সদস্যরা গত সোমবার রাতে অভিযান চালিয়ে নাজমুল হত্যা মামলার চার জন আসামিসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে।
জানাগেছে, ২০০৩ সালে রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের কামালপুর গ্রামে সংগঠিত নাজমুল হত্যা মামলার চার জন আসামিকে গত সোমবার রাতে পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো, একই গ্রামের মৃত সৈয়দ আলী ভুইয়ার ছেলে আলী গফ্ফার ভুইয়া ওরফে আলী গফ্ফার, হাবু ভুইয়া ও আলী হোসেন ভুইয়া এবং জয়নাল ভুইয়ার ছেলে রায়হান ভুইয়া।
অপরদিকে, চেক ডিজঅনার মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ও সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের দক্ষিণ মাটিপাড়া গ্রামের মৃত ইউসুফ মন্ডলের ছেলে মোঃ তছির মন্ডল এবং খানাখানাপুর ইউনিয়নের ব্র্যাকপাড়া গ্রামের মৃত আক্কেল ব্যাপারীর ছেলে আকমল ব্যাপারীকে গ্রেপ্তার করে। সেই সাথে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ও জেলা শহরের ধুনচি গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে বাপ্পী হোসেনকেও গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের আজ মঙ্গলবার বিকালে আদালতে সোর্পদ করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































