রাজবাড়ীর নবাবপুরের আদিবাসী পল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত –
- Update Time : ০৮:৫৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অগাস্ট ২০১৮
- / ৫৮ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের মেছুয়াঘাটা আদিবাসী পল্লীতে শুক্রবার বিকালে “ বাঁচার মতো বাঁচতে চাই” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় বাসিন্ধা বিমল কুমার বিশ্বাসের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তৃতা করেন, বাংলাদেশ দলিত এন্ড মাইনোরিটি সুরক্ষা মিডিয়া ডিফেন্ডার ফোরামের সাধারন সম্পাদক ও সাংবাদিক সোহেল রানা, রাজবাড়ী জেলা আদিবাসী সমিতির আহবায়ক বিমল কুমার তাতী, বালিয়াকান্দি উপজেলা আদিবাসী সমিতির সভাপতি হরিপদ সরকার, রাজবাড়ী সদর উপজেলা সমিতির সাধারন সম্পাদক মুকুল কুমার বাগদী, নারুয়ার সুব্রত সরকার, হাড়িখালীর বিধান সরকার, বহরপুরের বিপ্লব কুমার সরকার, জোতিন বিশ্বাস, সুভাষ বিশ্বাস, শিবলু বিশ্বাস, বিধান সরকার, রতন বিশ্বাস, গোবিন্দ বিশ্বাস, নিখিল বিশ্বাস, পরিমল বিশ্বাস, শিমুল বিশ্বাস প্রমুখ। এসময় মেছুয়াঘাটা আদিবাসী পল্লীর নারী, পুরুষ, শিশু, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সমাজের আর দশ জনের মতো আমরা বাঁচতে চাই। সরকারী সুযোগ-সুবিধা থেকে কেন আমরা বঞ্চিত হই। এজন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। সমিতি গঠনের মাধ্যমে নিজেরা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করবো। এক শ্রেণীর ভুমিগ্রাসী চক্রের নজর পড়েছে এ আদিবাসী পল্লীর উপর। এটি প্রতিহত করতে সকলে ঐক্যবদ্ধ থাকতে হবে। সমাজে আমাদেরও সর্ম্মানের সাথে বেঁচে থাকার অধিকার রয়েছে। কারো নির্যাতন সহ্য না করে নিজেরা প্রতিহত করতে হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































