রাজবাড়ীর দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমানকে কুপিয়ে জখম করলো দূর্বৃত্তরা –
- Update Time : ১১:০০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১
- / ১০৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহমানকে কুপিয়ে মারাত্নক ভাবে জখম করা হয়েছে। তাকে গুরুতর অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে কারা কি কারণে তাকে কুপিয়ে জখম করেছে তা এখনো জানাযায়নি।
শুক্রবার রাত ৯টার দিকে দৌলতদিয়া ইউনিয়নের ঘুনাপাড়া এলাকার জনৈক ব্রিটেন -এর বাড়ির সামনে চেয়ারম্যান আব্দুর রহমানকে অজ্ঞাত দূর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে রক্তাক্ত জখম করার ঘটনা ঘটিয়েছে বলে জানাগেছে।
স্থানীয়রা রাজবাড়ী বার্তা ডট কম কে জানিয়েছেন, চেয়ারম্যান আব্দুর রহমানের চিৎকারে স্থানীয় লোকজন ও থানা পুলিশের সদস্যরা এগিয়ে গেলে দূর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে থানা পুলিশের সদস্যরা গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ওই সময়ই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়েবীর রাজবাড়ী বার্তা ডট কম কে জানান, অজ্ঞাত আসামীদের চিহ্নিত করার পাশাপাশি তাদের গ্রেপ্তার করার লক্ষে অভিযান অব্যাহত আছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































