রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে ঘরমুখো মানুষের ঢল –
- Update Time : ০৭:৪৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অগাস্ট ২০১৮
- / ৫৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
দিন শেষে রাত পার হলেই ঈদ আর ঈদের আনন্দ পরিবারের সবার সাথে ভাগাভাগি করে নিতে বাড়ি ফিরছেন মানুষ। তাই দেশের ২১ জেলার প্রবেশদ্বার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে ঘরমুখো মানুষের ঢল নেমেছে।
আজ মঙ্গলবার সকাল থেকেই দৌলতদিয়া লঞ্চ ঘাট, ফেরি ঘাট ও বাস টার্মিনাল এলাকায় ঘরমুখো মানুষের এ ঢল দেখাযায়।
জানাগেছে, যাত্রী ও যানবাহন পারাপারে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ছোট-বড় ২০ টি ফেরি ও ৩৩ টি লঞ্চ চলাচল করছে। তীব্র ¯্রােতের কারণে ফেরি পারাপার হতে সময় লাগছে আগের তুলনায় দ্বিগুন। তবে পশুবাহি ট্রাককে আলাদা লেন করে পারাপার করছে ঘাট কর্তৃপক্ষ। পাশাপশি যাত্রীবাহি বাস ও কাচামাল বাহি ট্রাককে পারাপার করা হচ্ছে। ঘরমুখো মানুষ সড়কে কোন ভোগান্তি ছাড়া নিরাপদে ফিরতে পেরে খুশি এবং প্রতি ঈদে যেন এমন ব্যবস্থা থাকে সে জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করেন।
দৌলতদিয়া ঘাট এলাকার সড়কে কোন পশুবাহি ট্রাককে সিরিয়ালে আটকে থাকতে দেখা যায় নাই। তবে নদী পারের অপেক্ষায় রয়েছে কিছু যাত্রীবাহি বাস। যারা ঢাকা থেকে যাত্রী আনতে নদী পারের জন্য অপেক্ষায় রয়েছে।
ট্রাফিক ইন্সপেক্টর মোঃ নাজমুল হাসান জানান, দৌলতদিয়ায় ঈদে ঘর মুখো মানুষের যাত্রা নির্বিঘœ করতে ট্রাফিক পুলিশ, পুলিশ, র্যাব-৮, আনসার, ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিটিসির কর্মকর্তরা দ্বায়িত্ব পালন করছে। সকাল থেকেই ঘরমুখো যাত্রীদের ভির রয়েছে দৌলতদিয়ায়। তবে কাল যেহেতু ঈদ তাই সময় যত বাড়বে ততই ঘরমুখো মানুষের চাপও বাড়বে। যাত্রীদের নিরাপত্তা দিতে তারা সার্বক্ষনিক প্রস্তুত রয়েছে। এছাড়া ঢাকা থেকে যাত্রী আনার জন্য দৌলতদিয়া প্রান্তে কিছু যাত্রীবাহি বাস সিরিয়ালে রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































