রাজবাড়ীর দাদশীতে শিক্ষার্থীদের মাঝে উপকরণ ও গাছের চারা বিতরণ –
- Update Time : ০৮:২২:১৯ অপরাহ্ন, শনিবার, ২৫ অগাস্ট ২০১৮
- / ৬২ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার দাদশীতে ওই ইউনিয়নের শিক্ষার গুনগত মান উন্নয়ন এবং মাদক বিরোধী ও শিক্ষার উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে ওই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গ্রাম উন্নয়ন কমিটির আয়োজন ও গ্রাম উন্নয়ন কমিটির সার্বিক সহযোগিতায় বামনীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
মাদক বিরোধী এ সভায় ৩৫ জন শিক্ষার্থীদের মাঝে ১০টি করে খাতা-কলম ও ১টি করে প্রকৃতির বন্ধু গাছের চারা বিতরণ করা হয়।
এতে ৪নং ইউনিয়ন পরিষদ সদস্য ও গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি সেকান্দার কাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দাদশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফেজ মোঃ লোকমান হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দাদশী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ রমজান আলী, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মজিদ চৌধুরী, ওয়ার্ড বিএনপির সভাপতি নাজিম উদ্দিন মল্লিক,
গ্রাম উন্নয়ন কমিটির উদ্দ্যোক্তা ও সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ সাদ্দাম হোসেন, সাধারন সম্পাদক অলিউর রহমান, মূখপাত্র সোহেল রানা, কোষাধক্ষ রোস্তম মল্লিক, প্রচার সম্পাদক গোলাম সামদানি, সদস্য শাহিনুর রহসান সোহাগ, উত্তম বাড়ই, এসএম সবুজ শাহিন, রিয়াজ মোল্লা প্রমূখ।
মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ রোধ, অসহায় ও গরিব শিক্ষার্থীদের সহায়তা করার লক্ষে ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয় সংগঠনটি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































