রাজবাড়ীর দরিদ্রদের ঘরে মহিলা আওয়ামী লীগ নেত্রী তন্বী’র ‘ঈদ উপহার’ –
- Update Time : ০৯:৪৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২০
- / ৭৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহিদা চৌধুরী তন্বী অসহায় মানুষের হাতে ঈদ উপহার পৌছে দিয়েছেন। তার উদ্যোগে নিম্নবিত্ত মানুষদের মধ্যে খাদ্যপণ্য বিতরণ করা হয়। জেলা শহরের বেড়াডাঙ্গা ১ নং সড়কে নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর ১০০ পরিবারের মধ্যে ছয় ধরণের ঈদে প্রয়োজনীয় খাদ্য বিতরণ করেন তন্বী। স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে পোলার চাল, ডাল, তেল, চিনি, দুধ, সেমাই পণ্যের একেকটি প্যাকেট বিতরণ করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর পরিবারের মধ্যে এই ঈদ সামগ্রী দেয়া হয়।
এদিকে, উপজেলার চত্ত্বরে ১০০ জনের বয়স্ক এবং বিধরা ভাতা বিতরণ করেন মহিলা আওয়ামী লীগ জেলার সাধারণ সম্পাদক সাহিদা চৌধুরী। ঈদের আগে সহায়তার অর্থ পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন সুফলভোগীরা।
এদিকে, ঈদল আযহার আগে এমন সহায়তা পেয়ে খুশি হয়েছে নিম্নবিত্ত। কৃতজ্ঞতা প্রকাশ করে সুবিধাভোগীরা জানান, করোনাকালীন এই সংকটের সময় অসহায় মানুষদের সহায়তা জরুরী। এই সহায়তা বেশ উপকারে আসবে।
সাহিদা চৌধুরী তন্বী জানান, মানুষের জন্য রাজনীতি করে আওয়ামী লীগ। সংকটকালীন এই সময়ে অসহায়দের কাছে সহায়তা হাত বাড়িয়ে দিতে হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































