রাজবাড়ীর দক্ষিণ ভবানীপুরে গ্লাডিওয়াস ফুলের মাঠ দিবস অনুষ্ঠিত –
- Update Time : ১০:১০:১৭ অপরাহ্ন, সোমবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৯
- / ৪৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী পৌরসভার দক্ষিণ ভবানীপুরে গ্লাডিওয়াস ফুলের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে । আজ সোমবার সকালে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ফজলুর রহমান।
দক্ষিণ ভবানীপুর আবুল কাশেম সেখের বাড়ীর পাশের মাঠে অনুষ্ঠিত মাঠ দিবসে সভাপতিত্বে করেন, সাবেক জুনিয়র কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ জামাল উদ্দিন সেখ। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, জেলা কার্যালয়ের অতিরিক্ত উপ-পরিচালক (শষ্য) ড. মোশারফ হোসেন, সদর উপজেলা কৃষি অফিসার মোঃ বাহাউদ্দিন সেখ, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ তোফাজ্জল হোসেন। বক্তৃতা করেন, গ্লাডিওয়াস ফুল চাষী আবুল কাশেম সেখ। অনুষ্ঠান পরিচালনা করেন, পৌরসভার উপ-সহকারী কৃষি অফিসার অরুণ কুমার সরকার।
উল্লেখ্য, আবুল কাশেম সেখ আট শতাংশ জমিতে গ্লাডিওয়াস ফুলের চাষ করেছেন। তার ব্যয় হয়েছে ১৫ হাজার টাকা। চার মাস সময়ে এই গাছ থেকে যে ফুল উৎপাদন হবে তাতে তার বিক্রি হবে ৭৫ থেকে ৮০ হাজার টাকা আয় হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































