রাজবাড়ীর তিনটি পয়েন্টের সবগুলোতেই পদ্মার পানি বিপদ সীমার উপরে –
- Update Time : ১১:৩৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ২০ অগাস্ট ২০২১
- / ৫৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
গত কয়েক দিন ধরে হু হু করে বাড়ছে রাজবাড়ীর অংশে পদ্মার পানি। ফলে জেলার পাংশার সেনগ্রাম, সদরের মহেন্দ্রপুর ও গোয়ালন্দের দৌলতদিয়া গেজ স্টেশন পয়েন্টের পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
গত ২৪ ঘন্টায় সেনগ্রাম পয়েন্টে ৯ সেন্টি মিটার বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ৭৭, মহন্দ্রেপুরে ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ৪ ও দৌলতদিয়া পয়েন্টে ৯ সেন্টি মিটার বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ৩৪ সেন্টি মিটার ওপর রয়েছে।
এতে করে বাঁধের বাইরে থাকা কিছু কিছু স্থান ও নিম্না চরাঞ্চলে পানি প্রবেশ করেছে। ফলে জেলার বিভিন্নস্থানে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। এবং নদীর পানি বৃদ্ধি ও তীব্র স্রোতে ভাঙন আতঙ্ক দেখা দিয়েছে পদ্মার পাড়ের মানুষের মধ্যে।
জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা সৈয়দ আরিফুল হক জানান, বন্যার সব ধরনের প্রস্তুতি তাদের রয়েছে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































