রাজবাড়ীর তাযকিয়াতুল উম্মাহ্ মডেল মাদ্রাসায় বই উৎসব অনুষ্ঠিত –
- Update Time : ০৭:০১:৫৪ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২০
- / ৬৯ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা শহরের পাবলিক হেলথ মোড় সংলগ্ন রাবেয়া ক্লিনিকের পাশে স্থাপিত তাযকিয়াতুল উম্মাহ্ মডেল মাদ্রাসায় বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আজ বুধবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে বই বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রকিকুল হাসান পিয়াল। উপস্থিত ছিলেন, তাযকিয়াতুল উম্মাহ্ মডেল মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মফিজুল ইসলাম, মাদ্রাসার শিক্ষক ইকরামুল হক, হাফেজ মাওলানা আলিমুজ্জামান, হাফেজ মাওলানা মুস্তাফিজুর রহমান, মোঃ মমিনুল ইসলাম প্রমুখ। পরে মাদ্রাসার শতাধিক ছাত্র-ছাত্রীর মাঝে নতুন বই তুলে দেয়া হয়।
মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা আলিমুজ্জামান বলেন, তাযকিয়াতুল উম্মাহ্ মডেল মাদ্রাসায় প্লে থেকে পঞ্চম শ্রেণী এবং হেফজুল কোরআন শাখায় শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে। তারা সাধারণ শিক্ষার পাশাপাশি ইসলামী শিক্ষার সম্প্রসারণে বিগত বছর থেকে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু করেছে। তারা আশা করছেন এ প্রতিষ্ঠান থেকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে ছাত্র-ছাত্রীরা উচ্চ শিক্ষায় অংশ নেবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































