রাজবাড়ীর ডিসি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের ই-ফাইলিং প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন –
- Update Time : ০৯:৪৩:০৪ অপরাহ্ন, বুধবার, ৩০ জানুয়ারী ২০১৯
- / ৭০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের দুই দিনব্যাপী ই-ফাইলিং প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ওই কর্মশালার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন ঘোষনা করেন, রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলী।
কোর্স সমন্বয়ক সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলশাদ জাহান -এর সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সানোয়ার হোসেন (উপ-সচিব), নেজারত ডেপুটি কালেক্টর মোঃ তৌহিদুল ইসলাম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোঃ সজীব, মোঃ রফিকুল ইসলাম, মোঃ মহিউদ্দিন, সাবরিনা শারমিন, কাফী বিন কবীর, মোঃ আরিফুজ্জামান, রেজওয়ানা নাহিদ, হাবিবুল্লাহ, রুমানা আফরোজসহ জেলা প্রশাসকের কার্যালয়ের ১২ জন কর্মকর্তা ও ৪২ জন কর্মচারী অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী দিনে প্রশিক্ষণ প্রদান করেন জেলা প্রশাসক মোঃ শওকত আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আলমগীর হুছাইন (উপ-সচিব), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আশেক হাসান এবং সহকারী প্রোগ্রামার মোঃ আব্দুল করিম। এ প্রশিক্ষণ কর্মশালা আজ বৃহস্পতিবার সমাপ্ত হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































