রাজবাড়ীর ডাঃ আবুল হোসেন ট্রাস্টের উন্নয়নে প্রতিমাসে বেতনের অংশ দেবেন শিক্ষকরা –
- Update Time : ০৯:২৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ২০ ফেব্রুয়ারী ২০১৯
- / ৫৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
মহৎ হৃদয়ের মানুষ রাজবাড়ীর বরাট ইউনিয়নের ভবদিয়া গ্রামের লন্ডন প্রবাসি কৃতি সন্তান ডাঃ আবুল হোসেন। তিনি ২০১৬ সালের ৪ জানুয়ারী ২ কোটি ৩৬ লাখ টাকার সম্পদ প্রদান করেন ডাঃ আবুল হোসেন ট্রাস্টকে। তার পরও তিনি থেকে যাননি। দানবীর এই ব্যক্তি নারীর টানে মাঝে মধ্যেই দেশে ফিরে আসেন এবং ট্রাস্টেও খোজ খবর। যার অংশ হিসেবে গত মঙ্গলবার সকালে উন্নয়ন ধারা অব্যাহত রাখতে তিনি ট্রাস্টি বোর্ডকে আরো ৮ লাখ টাকার চেক প্রদান করেছেন।
ডাঃ আবুল হোসেন ট্রাস্টি বোর্ডের উন্নয়নের ধারা আরো গতিশীল রাখতে ডাঃ আবুল হোসেন কলেজের শিক্ষকরাও এগিয়ে এসেছেন। ডাঃ আবুল হোসেন কলেজের শিক্ষক পরিষদের পক্ষ থেকে প্রতিমাসে এমপিও ভুক্ত শিক্ষকরা দুই শত টাকা এবং নন এমপিও শিক্ষকরা একশত টাকা করে প্রদান করবেন। যার প্রথম কিস্তি আজ বুধবার ডাঃ আবুল হোসেন ট্রাস্টি বোর্ডের সভাপতি ও রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলীর হাতে তারা তুলে দিয়েছেন। সে সময় ডাঃ আবুল হোসেন কলেজের শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম দুলাল, সাধারণ সম্পাদক চৌধুরী এহসানুল করিম, শিক্ষক প্রতিনিধি মাজেদ সেখ, শামিমা আক্তার মুনমুন, নজরুল ইসলাম বকুল, সেলিম মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দানবীর ডাঃ আবুল হোসেন তাঁর মালিকানাধীন রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের ভবদিয়া মৌজায় ৮৮ লক্ষ ৭০ হাজার টাকা মূল্যের জমিতে ১ কোটি, ২৭ লক্ষ, ৩০ হাজার টাকা মূল্যের আলহাজ্ব এম,এ করিম শিশু সদন, আলহাজ্ব এম,এ,করিম এবতেদায়ী মাদ্রাসা, আলহাজ্ব এম,এ,করিম যাদুঘরসহ অন্যান্য স্থাপনা এবং ২০ লক্ষ টাকা এফডিআর ট্রাস্ট দলিলমূলে (ট্রাস্ট দলিল নং ৪৩, তাং ০৪/০১/২০১৬) জেলা প্রশাসককে সভাপতি করে ট্রাস্টি বোর্ডে প্রদান করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































