জৌকুড়ায় কমিউনিটি ক্লিনিক চিকিৎসা পাবেন ৩০ হাজার মানুষ-
- Update Time : ০৭:৪৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০১৯
- / ৭৬ Time View

ইমরান ও আতিয়ার, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নে প্রায় ৩৫ হাজার মানুষের বাস। অথচ এই ইউনিয়নের ৩ কিলোমিটারের মধ্যে ছিলো না কোন স্বাস্থ্য সেবা কেন্দ্র। ফলে এ চরাঞ্চলের সাধারন মানুষের প্রাথমিক চিকিৎসা পেতেও ঝক্কি পোহাতে হত।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন চরাঞ্চলের সাধারন মানুষ আজ থেকে প্রাথমিক চিকিৎসা সেবা পাবে, থাকবে সব ধরনের প্রাথমিক চিকিৎসা সেবা এবং ঔষধ। জনসাধারনের আর আজ থেকে কষ্ট করে দুরে যেতে হবে না। এখন থেকে এ কমিউনিটি ক্লিনিকে মায়েদের প্রসবকালীন সেবাও থাকবে। জটিল রোগ ছাড়া সাধারন প্রসব সেবা করতে এখন এ অঞ্চলের মেয়েদের অন্য কোথাও যেতে হবেনা।
সেই সমস্যা নিরসনে মঙ্গলবার বিকালে চন্দনী ইউনিয়নের জৌকুড়া ধাওয়াপাড়ায় কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করা হয়। এতে করে খেটে খাওয়া সাধারন মানুষ বিভিন্ন রোগের প্রাথমিক চিকিৎসা ও নিয়মিত স্বাস্থ্য সেবা পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বকসের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য এবং সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী। এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, সদর উপজেল স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম হান্নান, চন্দনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরী, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আব্দুর রব প্রমূখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































