রাজবাড়ীর জেলা ও দায়রা জজ আদালতের রায়: ২ মাদক ব্যবসায়ীর ২ বছর করে কারাদন্ড –
- Update Time : ১০:৩৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১
- / ৭৪ Time View
একেএম নুরুন্নবী শাহিন, রাজবাড়ী বার্তা ডট কম :
যাত্রী বেশে বাসে যাবার সময় ফেনসিডিলসহ গ্রেপ্তার হওয়া দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার ৬ বছর পর আদালত প্রত্যেককে ২ বছর করে কারাদন্ড প্রদান করেছে। মঙ্গলবার দুপুরে রাজবাড়ীর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিলুফার সুলতানা এ রায় প্রদান করেন।
কারাদন্ড প্রাপ্তরা হলো, ঝিনাইদহ জেলার মহেষপুরের সলেমানপুর গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে মোঃ হুমায়ন মন্ডল এবং আব্দুস সামাদের ছেলে ওবায়দুল মন্ডল।
রাজবাড়ীর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডঃ উজির আলী শেখ রাজবাড়ী বার্তা ডট কমকে বলেন, দীর্ঘ স্বাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে আদালত হুমায়ন মন্ডল ও ওবায়দুল মন্ডলকে দুই বছর করা কারাদন্ড, ৫ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরো ৩ মাসের কারাদন্ড প্রদান করেন। তবে তারা রায় প্রদানের দিন আদালতে উপস্থিত ছিলেন না।
মামলা সূত্রে জানাগেছে, ২০১৪ সালের ২৯ নভেম্বর রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের জেলার পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের গোপালপুর এলাকায় থানা পুলিশের সদস্যরা কুষ্টিয়া থেকে ছেড়ে আসা রাজবাড়ী গামী একটি লোকাল বাসে তল্লাশী চালায়। সে সময় সুকৌশলে হুমায়ন ও ওবায়দুল বাস থেকে নেমে পালানোর চেষ্টা করে। বিষয়টা লক্ষ করে পুলিশ সদস্যরা তাদের কোমর তল্লাশী করে তাদের কাছ থেকে ৪৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে। একই সাথে তাদের গ্রেপ্তার করাও হয়। এ ঘটনায় পাংশা থানার তৎকালিন এএসআই আহসান হাবীব বাদী হয়ে ওই দুই জনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































