রাজবাড়ীর চিকিৎসক কবি হাসান সৈয়দ -এর “প্রেম পারিজাত” ও “মুক্তির গান” কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন
- Update Time : ০৫:৫৫:২২ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২
- / ৭৪ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বিশিষ্ঠ নাক কান গলা বিশেষজ্ঞ চিকিৎসক ডা: হাসান আলী “কবি হাসান সৈয়দ” – এর “প্রেম পারিজাত” ও “মুক্তির গান” নামে দুটি কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।
এ উপলক্ষে গত শনিবার সন্ধ্যায় মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের আয়োজনে রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পাঠ-উন্মোচন, আলোচনা, আবৃত্তি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি সালাম তাসিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর রাজেন্দ্র কলেজের প্রাক্তন অধ্যক্ষ কবি মোশার্রফ আলী। বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট চিকিৎসক সঙ্গীত শিল্পী ডা. পারিজাত পাল, প্রাক্তন জেলা শিক্ষা অফিসার আজিজা খানম, সৈয়দ সিদ্দিকুর রহমান। সঞ্চালনায় ছিলেন, রাজ্জাকুল আলম।
মুখ্য আলোচক ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে প্রফেসর আবু উবায়েদ মুহাম্মদ বাসেত ঠাকুর এবং মো. শাহিনুর ইসলাম। সবাই কবিতা নিয়ে বিস্তর আলোচনা করেন। তার কবিতার চুলচেরা বিশ্লেষণ করেন। তাঁর কাব্য প্রতিভার প্রশংসা করেন। তিনি যদি কবিতার প্রতি সৎ থাকেন এবং সতর্ক থাকেন তাহলে কাব্য দেবি তাঁর সহায় হবেন। আমি নিজেও এটা বিশ্বাস করি।
কবি হাসান সৈয়দ তাঁর অনুভূতি ব্যক্ত করেন। তিনি তাঁর কবি হয়ে উঠার গল্প বলেন। বলেন তাঁর স্বপ্নের কথা। তাঁর বক্তব্য ছিল প্রাঞ্জল এবং চিত্তাকর্ষক। তাঁর বক্তব্যে সবাই মুগ্ধ হন।
মীর মশাররফ হোসেন স্মৃতি পরিষদ ও কবি সালাম তাসির সহ সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা এমন সুন্দর আয়োজনের জন্য।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































