রাজবাড়ীর চন্দনীতে বাল্য বিবাহ ও মানবাধিকার লঙ্ঘন বিষয়ক সভা অনুষ্ঠিত –
- Update Time : ০৯:৫৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুলাই ২০১৮
- / ৭৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
“মেয়ে আমার অহংকার, ১৮ ‘র আগে বিয়ে নয় – এই আমার অঙ্গীকার” -এই প্রতিপাদ্যকে বুকে ধারন করে রাজবাড়ীতে বাল্য বিবাহ ও মানবাধিকার লঙ্ঘন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় আগত ছাত্রীদের বাল্য বিবাহ রোধে শপথ পাঠ করানো হয়।
আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার চন্দনী ইউনিয়ন পরিষদে জার্ণালিষ্ট এসোসিয়েশন ফর হিউম্যান রাইটস এ্যান্ড ওয়েলফেয়ারের আয়োজন ও মানব সম্পদ উন্নয়ন কর্মসূচী ও মুষ্ঠি সমাজ কল্যান সংস্থার সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। রাজবাড়ী সরকারী কলেজের সহকারী অধ্যাপক মোঃ আব্দুস সালাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রেজাউল করিম পিপিএম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাজবাড়ী থানার ওসি তারিক কামাল, বিশিষ্ট ব্যবসায়ী প্রভাত দাস বিষ্ণ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন, জার্ণালিষ্ট এসোসিয়েশন ফর হিউম্যান রাইটস ওয়েলফেয়ারের মহাসচিব ও বিশিষ্ট সাংবাদিক আছিফ মাহমুদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, চন্দনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একেএম সিরাজুল আলম চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মুষ্ঠি সমাজ কল্যান সংস্থার সাধারন সম্পাদক ফিরোজা খাতুন, বাল্য বিবাহে ভুক্তেভোগী পলি রাহা। সভায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক ছাত্রী ও শিক্ষকরা এতে উপস্থিত ছিলেন।
এ সময় বাল্য বিবাহ রোধে শপথ পাঠ করেন এবং রাজবাড়ী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর কেরামত আলী নিউওয়ার্কে মৃত্যুবরণ করায় তার রুহের মাগফিরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































