রাজবাড়ীর চন্দনীতে জেলা পরিষদের অর্থায়নে রাস্তার কাজের উদ্বোধন –
- Update Time : ০৯:৩৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২০
- / ১০১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের চন্দনী গ্রামের নবা দাসের পুকুর চালা থেকে চন্দনী ঠাকুর বাড়ি দুর্গা মন্দির অভিমূখে রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। ২৩০ ফুট দৈর্ঘ ও ৭ ফুট প্রস্তর ইটের সোলিং-এর ওই রাস্তার কাজের জন্য রাজবাড়ী জেলা পরিষদের পক্ষ থেকে এক লক্ষ টাকা প্রদান করা হয়েছে।
ওই কাজের উদ্বোধন করেন, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য আলাউদ্দিন শেখ। সে সময় উপস্থিত ছিলেন, সুর্যনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শুম্ভুনাথ দাস, চন্দনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আহম্মেদ শেখ, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সামাদ শেখ, সাধারণ সম্পাদক গৌড় দাস, আওয়ামীলীগ নেতা সালাম শেখ, প্রদীপ দাস, ঠিকাদারি প্রতিষ্ঠান রিয়াজুল এন্টারপ্রাইজের পক্ষে প্রতিনিধিত্ব করেন, কাজল মিয়া ও সজীব মিয়া প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, নবা দাসের দৌহিত্র ও চন্দনী ঠাকুর বাড়ি দুর্গা মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কার্ত্তিক চন্দ্র দাস।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































