রাজবাড়ীর গোয়ালন্দ মোড় থেকে স্বামী-স্ত্রীসহ ৩ ভুয়া ডিবি পুলিশ গ্রেপ্তার –
- Update Time : ০৬:০৩:৪০ অপরাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১
- / ৫৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকা থেকে পুলিশ সদস্যরা স্বামী ও স্ত্রীসহ ৩ জন ভুয়া ডিবি পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় সোমবার সকালে রাজবাড়ী থানায় একটি মামলা করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো, রাজবাড়ীর কালুখালী উপজেলার পশ্চিম দূর্গাপুর গ্রামের মোঃ বিশু মন্ডলের ছেলে হাফিজুল ইসলাম মন্ডল (২৬) ও হাফিজুলের স্ত্রী সুমাইয়া আক্তার (২০) এবং তাদের অপর সহযোগি ও জেলার হরিহরপুর গ্রামের মান্নান শেখের ছেলে আমিরুল ইসলাম (২২)।
মামলার বাদী ও ফরিদপুর সদর উপজেলার হাটগোবিন্দপুর গ্রামের আবুল কাশেম মোল্লার ছেলে আব্দুল আলিম মোল্লা রাজবাড়ী বার্তা ডট কম কে জানিয়েছেন, গত রবিবার বিকালে তিনি রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকার একটি দোকান থেকে ধান মাড়াই মেশিন কিনতে আসেন। ওই সময় আসামিরা নিজেদের ফরিদপুরের ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে তার মোবাইল ফোন হাতিয়ে নেয় এবং তাকে ফরিদপুরে নিয়ে যাবার চেষ্টা চালায়। সে সময় তিতি চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে তাদেরকে আটক করে রাজবাড়ী থানায় পুলিশের কাছে সোপর্দ করে।
এমামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী থানার এসআই মুন্সী কামরুজ্জামান রাজবাড়ী বার্তা ডট কম কে জানিয়েছেন, জিজ্ঞাসাবাদে আসামিরা ভুয়া ডিবি পুলিশ সদস্য হিসেবে চিহ্নিত হয়। সে সময় তাদের কাছ থেকে একাধিক মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































