রাজবাড়ীর খান আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত –
- Update Time : ০৯:২২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২০
- / ৫৫ Time View

স্বপন কুমার বিশ্বাস, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা শহরের সরকারি কলেজ সংলগ্ন খান আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রিয়া প্রতিয়োগিতা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার সকালে খান আইডিয়াল একাডেমি মাঠ প্রাঙ্গনে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরন করা হয়। খান আইডিয়াল একাডেমির প্রতিষ্ঠাতা মোঃ সাইফুল্লাহ খান এর সভাপতিত্বে সিনিয়র শিক্ষিকা ডলি আকতারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার। ওই সময় ৩৬ জন ছাত্র ছাত্রির মধ্যে পুরষ্কার বিতরন করা হয়। এছাড়াও শিক্ষকমন্ডলী, ছাত্রছাত্রীদের অভিভাবক এবং আগত অতিথিদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতা ও রাফ্রেল ড্র এর মাধ্যমে আরও ১৯ টি পুরষ্কার বিতরন করা হয়। প্রতিযোগি অনুষ্ঠানের মধ্যে ছিল নাচ, গান,যেমন খুশি তেমন সাজ মিউজিক চেয়ার, কোল বালিশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সাধারন সম্পাদক মোঃ সাজিদ হোসেন, প্রধান উপদেষ্টা মোঃ আনোয়ার আলি খান, অধ্যক্ষ মোঃ হাবিবুল্লাহ খান,উপাধ্যক্ষ খন্দকার ফরাদ হোসেন প্রমুখ। অনুষ্ঠান শেষে আগত সবার মাঝে খাবার বিতরন করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































