রাজবাড়ীর খানখানাপুরে কম্পিউটারের দোকানে ইয়াবা বিক্রি, দোকান মালিক গ্রেপ্তার –
- Update Time : ০৯:২৪:১৮ অপরাহ্ন, শনিবার, ৬ মার্চ ২০২১
- / ১০৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার সদস্যরা সদর উপজেলার খানখানাপুর বাজারের সেতু কম্পিউটারে অভিযান চালিয়ে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। একই সাথে দোকান মালিক আব্দুল্লাহ আল নোমান সেতু কে গ্রেপ্তার করা হয়েছে।
সেতু সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের মল্লিক পাড়া গ্রামের হারুন অর রশিদের ছেলে।
জেলা গোয়েন্দা শাখার ওসি প্রানবন্ধু জানিয়েছেন, গত শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই নাজমুল আলম ও এসআই আতাউর রহমানসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা এ অভিযান পরিচালনা করে। সে সময় সেতু কম্পিউটার দোকানের মধ্যে থেকে আব্দুল্লাহ আল নোমান সেতুকে ১৫ হাজার টাকা মূল্যের ৫০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আরো দু’টি মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































