রাজবাড়ীর কিডনি রোগির পাশে দাঁড়ালেন প্রবাসী আশরাফুল ইসলাম –
- Update Time : ০৮:২৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০১৯
- / ৭৬ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড-এর বাসিন্দা হত দরিদ্র কাঁচামাল ব্যবসায়ী মোঃ ছাদেক মোল্লা (৬০)। তিনি দীর্ঘ দিন ধরে ভুগছেন লিভার ও কিডনি রোগে। চিকিৎসার অর্থ জোগার করতে তিনি বাড়ীর প্রায় সব সম্বলই করেছেন বিক্রি। আর নেই সম্বল। দরকার এখন হৃদয়বান মানুষের সহযোগিতা।
এমনি এক অসুস্থ্য রোগীর খোঁজ পায় “আমাদের রাজবাড়ী” নামক সামাজিক সংগঠনের সদস্যরা। তারা এসে দাঁড়ান ছাদেক মোল্লার পাশে। যার অংশ হিসেবে তারা যোগাযোগ করেন, রাজবাড়ীর কৃতি সন্তান ও ফ্রান্স প্রবাসী ব্যবসায়ী আশরাফুল ইসলামের সাথে। বিষয়টি শুনে বসে থাকেননি এই প্রবাসি। বাড়িয়ে দিয়েছেন তিনি তার সহযোগিতার হাত। তিনি আমাদের রাজবাড়ী সংগঠনের সদস্যদের কাছে পাঠিয়ে দিয়েছেন দশ হাজার টাকা। আজ মঙ্গলবার সন্ধ্যায় জেলার সবচেয়ে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “রাজবাড়ী বার্তা ডট কম” কার্যালয়ে ওই টাকা তুলে দেয়া হয় ছাদেক মোল্লার ছেলে বিপ্লব মোল্লার হাতে। সে সময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী বার্তা ডট কম সম্পাদক ও রাজবাড়ী প্রেসক্লাবের সহ-সম্পাদক জাহাঙ্গীর হোসেন, আমাদের রাজবাড়ী সামাজিক উন্নয়ন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান রনি ও সাধারণ সম্পাদক সোহেল রানা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































