রাজবাড়ীর কালুখালী প্রেসক্লাবের কমিটি গঠন, সভাপতি ফজলুল, সম্পাদক মোখলেছুর –
- Update Time : ০৯:১৪:২৭ অপরাহ্ন, শনিবার, ১৫ ডিসেম্বর ২০১৮
- / ৫৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলার কালুখালী প্রেসক্লাবের ৩ বছর মেয়াদী কার্য্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় কালুখালীর রতনদিয়া বাজারে কর্মরত সাংবাদিকদের এক জরুরী সভায় এ কমিটি গঠন করা হয়। এতে দৈনিক যায়যায় দিন এর কালুখালী উপজেলা প্রতিনিধি মোঃ ফজলুল হক কে সভাপতি, দৈনিক ভোরের ডাক এর কালুখালী উপজেলা প্রতিনিধি মোখলেছুর রহমান কে সাধারণ সম্পাদক, দৈনিক বাংলাদেশের খবর এর কালুখালী উপজেলা প্রতিনিধি রাকিবুল ইসলাম কে সাংগঠনিক সম্পাদক হিসেবে সর্বসম্মতিক্রমে দায়িত্ব দেওয়া হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলো, সহ-সভাপতি চ্যানেল আই এর সিনিয়র রিপোর্টার নাহিদুজ্জামান বিপ্লব, সময় টেলিভিশনের রিপোর্টার ফরিদ হোসেন ফুয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক সমকাল এর সাব-ইডিটর হাফিজ মোল্লা, সাহিত্য সম্পাদক কায়সার আহম্মেদ, ক্রীড়া সম্পাদক মিটুল হোসেন, প্রচার সম্পাদক রাশেদুল হক রুমি, অর্থ সম্পাদক রুবেল হোসেন, দপ্তর সম্পাদক হাসমত আলী, সদস্য আকরাম হোসেন ও মনিরুল ইসলাম টিটু এর নাম ঘোষণা করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































