রাজবাড়ীর কালুখালীতে মাদক সেবীর ছয় মাসের কারাদন্ড –
- Update Time : ০৯:৪৪:২৮ অপরাহ্ন, সোমবার, ২৭ অগাস্ট ২০১৮
- / ৫০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর কালুখালীতে ভ্রাম্যমান আদালতে মোঃ সুমন মন্ডল (২৫) নামে এক মাদক সেবীকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। সুমন জেলার কালুখালীর গামুকদিয়া গ্রামের মোঃ শুকুর আলী মন্ডলের ছেলে।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন জানান, গত রবিবার সন্ধ্যায় জেলার কালুখালী থানাধীন গান্দিমারা বাজার এলাকায় অভিযান চালিয়ে র্যাব সদস্যরা একশত গ্রাম গাঁজাসহ মাদক সেবী সুমনকে আটক করা হয়। রাতেই তাকে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ তোফায়েল আহম্মেদ এর ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। আদালত ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন(সংশোধনী-২০০৪) ১৯(১) -এর টেবিলের ৭(ক) ধারা মোতাবেক ধৃত আসামীকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। পরে উদ্ধারকৃত গাঁজা এবং মাদকদ্রব্য গ্রহণের উপকরণ সমূহ পুঁড়িয়ে ধ্বংস করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































