রাজবাড়ীর কামালপুর স: প্রা: বি: শিক্ষার মানোন্নয়নে একটিভ মাদার্স ফোরামের সাথে মতবিনিময় সভা –
- Update Time : ০৯:০৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুন ২০১৮
- / ৬১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণের প্রত্যয় ব্যক্ত করলেন কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটিভ মাদার্স ফোরামের মায়েরা।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), রাজবাড়ী’র আয়োজনে প্রাথমিক বিদ্যালয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং সেবার মানোন্নয়নের লক্ষে আজ বৃহস্পতিবার কামালপুরে একটিভ মাদার্স ফোরামের সদস্য রাশিদা বেগম এর বাড়ীতে একটিভ মাদার্স ফোরামের সাথে সনাকের মতবিনিময় সভায় এ প্রত্যয় ব্যক্ত করেন তারা। টিআইবি’র এরিয়া ম্যানেজার মোঃ আবু তাহের এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন একটিভ মাদার্স ফোরামের সহ-সমন্বয়ক রাশিদা বেগম। কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে একটিভ মাদার্স ফোরামের সদস্যরা চারটি দলে বিভক্ত হয়ে প্রতিটি দল ১৫দিন অন্তর অন্তর বিদ্যালয় পরিদর্শন করবেন এবংবিদ্যালয় সম্পর্কিত কোন সমস্যা পরিলক্ষিত হলে তা সমাধানের জন্য বিদ্যালয়ের শিক্ষক ও এস এমসির সদস্যদের সাথে আলোচনা করে তা সমাধানের উদ্যোগ নিবেন। এছারাও বিদ্যালয়ের ক্যাচমেন্ট এরিয়ায় মায়েদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উঠান বৈঠকসহ বিভিন্ন পরামর্শ সভা আয়োজনের জন্য তারা কাজ করার ইচ্ছা ব্যক্ত করেন। শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি এবং তাদের প্রতি যতœবান হতে সকল মায়েদের উদ্ভুদ্ধ করার লক্ষ্যে নিজ নিজ এলাকায় কাজ করার জন্য তারা অঙ্গীকার করেন। আলোচনায় বক্তব্য রাখেন সনাক সহসভাপতি এ্যাড. নাজমা সুলতানা, সনাক সদস্য সৌমিত্র শীল চন্দন, সকিনা বেগম, শিল্পী, শিউলী বেগম, মর্জিনা, রোকেয়া বেগম, শাহীনা বেগম। সভায় কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটিভ মাদার্স ফোরামের মোট ১৮ জন সদস্য অংশগ্রহণ করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































