রাজবাড়ীর কাটাখালীতে ভাগ্নিকে ইভটিজিংয়ে বাধা দেওয়ায় মামার বন্ধুকে পিটিয়ে হত্যা, আহত ১-
- Update Time : ০৮:০৭:০৯ অপরাহ্ন, শনিবার, ২৩ জুন ২০১৮
- / ৫০ Time View
শফিকুল ইসলাম শামীম, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার কাঁটাখালী বাজারে অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক ভাগ্নিকে ইভটিজিংয়ে প্রতিবাদ করায় ওই ভাগ্নির মামা সুমন ব্যাপারীর বন্ধু রুমন মন্ডল (১৮) কে পিটিয়ে হত্যা করেছে দুর্বত্তরা। সেই সাথে সুমন ব্যাপারী নামে অপর এক যুবককে আহত করা হয়েছে। নিহত রুমন উপজেলার ছোটভাকলা ইউনিয়নের ৫নং চরআন্দার মালিক গ্রামের মোঃ কালাম মন্ডল ওরফে কালাম মুহুরীর ছেলে।
আজ শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার কাঁটাখালী বাজারের ফারুকের চায়ের দোকানের সামনে এঘটনা ঘাটে।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, নিহত রুমনের বন্ধু সুমনের ভাগ্নি অষ্টম শ্রেণিতে পড়ৃয়া ছাত্রী। তাকে বিভিন্ন সময় ইভটিজিং করতো রাসেল নামে এক বখাটে। সম্প্রতি রাসেল ওই স্কুলছাত্রীকে অপহরনের হুমকি দেয়। এ বিষয়ে সুমন ওই স্কুলছাত্রী তার ভাগ্নি হয় বলে রাসেলকে ফোনে ইভটিজিং করতে নিষেধ করেন। এতে রাসেল ক্ষিপ্ত হয়ে সুমনকে স্থানীয় কাটাখালী বাজারে এসে স্বাক্ষাতে কথা বলতে বলে।
সুমনরা তিন বন্ধু মিলে কাটাখালী বাজারে আসলে রাসেলের নেতৃতে উৎপেতে থাকা ৭/৮ জন যুবক তাদের এলোপাথারি মারপিট করে আহত করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। এসময় সুমন ফোনে বন্ধু রুমানকে এ ঘটনা জানায়। রুমান দ্রুত মোটরসাইকেল নিয়ে কাঁটাখালী বাজারে চলে আসেন। রুমানের উপস্থিতি দেখে রাসেল ও তার সহযোগীরা আরো ক্ষিপ্ত হয়ে রুমানের উপর হামলা চালায়। তারা কাঠের চলা দিয়ে রুমানের মাথায় আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পরে। এসময় রুমনকে উদ্ধার করতে স্থানীয়রা এগিয়ে আসলে দুর্বত্তরা পালিয়ে যায়। পরে রুমনকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেন।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কত্বব্যরত চিকিৎসক ডা. নুরুল ইসলাম জানান, হাসপাতালে আনার পূর্বেই রুমানের মৃত্যু হয়। তার মাথার পেছনের দিক গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।
গোয়ালন্দ ঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। আসামিদের গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ শুরু করেছে।
আজ শনিবার বিকেলে উপজেলার কাঁটাখালী বাজারে রুমন মটরসাইকেল যোগে এসে দাঁড়ালে দুর্বত্তরা এলোপাথারি পিটাতে থাকে। এসময় স্থানীয়রা এগিয়ে আসলে দুর্বত্তরা পালিয়ে যায়। পরে রুমনকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কত্বব্যরত চিকিৎসক মৃত্যু বলে ঘোষণা করেন।
গোয়ালন্দ ঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। আসামিদের গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ শুরু করেছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































