রাজবাড়ীর কম্পিউটার দোকানদার এরশাদের প্রতারণায় কলেজে ভর্তি হতে পারলোনা তানজিলা –
- Update Time : ১১:০৫:১৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০
- / ৯২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী পৌরসভার অনুপম সুপার মার্কেটের হৃদয় ডিজিটাল কম্পিউটারের মালিক এরশাদ আলমের প্রতারণায় কলেজে ভর্তি হতে পারলোনা তানজিলা মতিন। এতে করে অনিশ্চিত শিক্ষা জীবনের শিকার হলো তানজিলা। যে কারণে প্রতারক এরশাদের দৃষ্টান্ত মূলক শাস্তি চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন তানজিলার বাবা জেলা শহরের দক্ষিণ ভবানীপুর গ্রামের বাসিন্দা আব্দুল মতিন। এ আবেদনের অনুলিপি রাজবাড়ীর পুলিশ সুপারকেও প্রদান করা হয়েছে।
লিখিত আবেদনে মোঃ আব্দুল মতিন জানান, আমার ছোট কণ্যা তানজিলা মতিন ২০২০ সালের এস.এস.সি পরীক্ষায় ঢাকা বোর্ডের অধীনে মানবিক শাখা হতে অংশগ্রহণ করে ৪.০০ পেয়ে উত্তীর্ণ হয়। তার রোল নম্বর – ৩৮৭২০৫ এবং রেজিস্ট্রেশন নম্বর – ১৭১০৩৩৭২৯৮। ভর্তির জন্য অনলাইন আবেদন করে এবং রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়। কিন্ত‘ সে হৃদয় ডিজিটাল কম্পিউটার, প্রোপাইটর: এরশাদ আলম, স্থান : ১৪ নং, অনুপম সুপার মার্কেট, রাজবাড়ী (শিল্পকলার বিপরীত পার্শ্বে) এই দোকান থেকে প্রথম আবেদন করে এবং নিশ্চয়নের জন্য যায়। নিশ্চয়নের টাকা জমা দেবার পরেও মোবাইলে মেসেজ না আশায় সে দোকান মালিককে জানায় এবং দোকান মালিক একটি পিন নম্বর লিখে দেয়। এখানে উল্লেখ্য যে, আমার বড় কণ্যার করোনা হওয়ার আমাদের বাড়ি লকডাউন থাকায় আমার ছোট কণ্যা অন্য কারও সহযোগিতা নিতে পারে নাই।
আজ রবিবার রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজে ভর্তির তারিখ হওয়ায় ভর্তি হতে গিয়ে দেখে তার নাম আসে নাই। এমতাবস্তায় আমার কণ্যা তার খালাতো বোনসহ ওই দোকানে যায় সে তখনও ভূয়া কথা-বার্তা বলে। এর পর আমি দুই কণ্যাসহ দোকানে যাই, তখনও সে আমাদেরকে ভুল বুঝানোর চেষ্টা করে। এই ঘটানায় আমার কিশোরী কণ্যা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে এবং খাওয়া-দাওয়া পরিহার করে। আমার কণ্যার অনিশ্চিত শিক্ষা জীবন এবং তার এই মানসিক বিষয়টি মানবিক বিবেচনায় রেখে এই কম্পিউটার ব্যবসায়ির দৃষ্টান্তমূলক শাস্তি প্রাথির্না করছি এবং আমার কণ্যার শিক্ষা জীবন অব্যাহত রাখার ব্যাপারে সহযোগিতা কামনা করছি।
হৃদয় ডিজিটাল কম্পিউটারের মালিক এরশাদ আলম জানান, তিনি প্রতারণা করেন নি। তবে তার ভুলের কারণে তানজিলা মতিন এবার কলেজে ভর্তি হতে পারেনি। যে কারণে সে দুঃখ প্রকাশ করেছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































