রাজবাড়ীর এসপি মিজানুর রহমানের বদলি জনিত বিদায় সংবর্ধনা প্রদান –
- Update Time : ০৫:২১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০
- / ৬০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম-এর বদলি জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত সোমবার সন্ধ্যা রাতে রাজবাড়ীর পুলিশ লাইনের ড্রিলসেডে জেলা পুলিশের আয়োজনে ওই সংবর্ধনা প্রদান করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী বক্তৃতা করেন, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ মোঃ শরিফ উজ জ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন, এনএসআই-এর সহকারী পরিচালক শরিফুল ইসলাম, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, বীর মুক্তিযোদ্ধা এসএম নওয়াব আলী, রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, সাংবাদিক রাশেদ রায়হানসহ অন্যান্যরা।
উপস্থিত ছিলেন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কামান্ডার আবুল হোসেন, ডিআইও ওয়ান সাইদুল রহমান, পাংশা থানার ওসি মোহাম্মদ শাহাদত হোসেন, বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান, গোয়ালন্দ থানার ওসি আব্দুল্লাহ আল তায়েবীর, কালুখালী থানার ওসি মোঃ মাসুদার রহমানসহ অন্যান্যরা।
প্রধান অতিথি হিসেবে বক্তৃতায় সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী বলেন, রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম গণমুখি অনেক পদক্ষেপ বাস্তবায়ন করেছেন। মানুষের মাঝে শান্তি বিরাজ করছিলো। আর এমনি সময়ে তার বদলী করা হলো, যা ঠিক হয়নি। তিনি আরো কিছু দিন থাকলে ভালো হতো।
পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম বলেন, পুলিশের কাজই হলো দুষ্টের দমন আর সৃষ্টের পালন। বুদ্ধির চাইতে সাহসটা বেশি প্রয়োজন। তিনি রাজবাড়ীসহ তিনিটি জেলায় পুলিশ সুপার হিসেবে কাজ করেছেন। রাজবাড়ী ছিলেন, ১৭ মাস। এই সময়ে তার নেয়া পদক্ষেপ গুলো ছিলো জনমুখি। জেলার বাসিন্দারা সে সুবিধা গুলো পেতে শুরু করেছিলেন। আগামীতেও সাহসীকতার সাথে পথ চলতে তিনি জেলা পুলিশের সদস্যদের অনুরোধ করেন।
উল্লেখ্য, রাজবাড়ীর পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএমকে সিআইডি ঢাকার অতিরিক্ত পুলিশ মহা পরিদর্শকের কার্যালয়ের পুলিশ সুপার হিসেবে বদলী করা হয়েছে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































