রাজবাড়ীর আরএসকে ইনস্টিটিউশনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠিত –
- Update Time : ১০:১৩:২৭ অপরাহ্ন, সোমবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৯
- / ৫২ Time View
সাজিদ হোসেন, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা শহরের রাজা সূর্য কুমার ইনস্টিটিউশন (আরএসকে) এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকালে বিদ্যালয় প্রাঙ্গনে এ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে রাজা সূর্য কুমার ইনস্টিটিউশনের পরিচালনা পর্ষদের সভাপতি এ্যাডঃ গনেশ নারায়ন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কাজী ইরাদত আলী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পারমিস সুলতানা, পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ উজির আলী, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ খান মোঃ জহুরুল হক, রাজা সূর্য্যে কুমার ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য আরবান আলী প্রমূখ। এছাড়া বিদ্যালয়ের শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































