রাজবাড়ীর আইনজীবি ফারুক আল মুজাহিদকে কুপিয়ে জখম –
- Update Time : ০৯:৩১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুন ২০১৮
- / ৬১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা বার এসোসিয়েশন সদস্য এ্যাডঃ ফারুক আল মুজাহিদকে কুপিয়ে জখম করা হয়েছে। তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজবাড়ী বার্তা ডট কম ।
জেলা বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ্যাডঃ খন্দকার হাবিবুর রহমান বাচ্চু জানান, আজ বৃহস্পতিবার দুপুরে বার এসোসিয়েশনের নতুন ভবনের মধ্যে একই বারের সদস্য এ্যাডঃ স,ম নাজিরুল ইসলামের সাথে অপর এ্যাডঃ ফারুক ইকবাল চৌধুরী ও তার কয়েকজন বহিরাগত ব্যক্তিদের নিয়ে প্রথমে কথাকাটাকাটি ও পরে হাতাহাতিতে লিপ্ত হয়। বিষয়টি দেখে এ্যাডঃ ফারুক আল মুজাহিদ ওই বিরোধ নিস্পত্তির জন্য সেখানে এগিয়ে যান। এর কিছু সময় পর এ্যাডঃ ফারুক আল মুজাহিদ বার এসোসিয়েশনের সামনের রাস্তায় বের হতেই কতিপয় ব্যক্তিরা তার মাথা কুপিয়ে রক্তাক্ত জখম করে। তার চিৎকারে অন্যান্য আইনজীবিরা এগিয়ে আসতেই জখমকারিরা পালিয়ে যায়। পরে এ্যাডঃ ফারুক আল মুজাহিদকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাজবাড়ী বার্তা ডট কম ।
এদিকে, ওই ঘটনার পর পরই খবর পেয়ে রাজবাড়ী সদর হাসপাতালে এ্যাডঃ ফারুক আল মুজাহিদকে জেলার বার এসোসিয়েশনের সাবেক সভাপতি এ্যাডঃ গণেশ নারায়ন চৌধুরী, পিপি এ্যাডঃ উজির আলী সেখ, জেলা বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ্যাডঃ খন্দকার হাবিবুর রহমান বাচ্চু, কার্যকরী সদস্য এ্যাডঃ খান মোঃ জহুরুল হকসহ অন্যান্য আইনজীবিরা। রাজবাড়ী বার্তা ডট কম ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































