করোনা ভাইরাস: রাজবাড়ীতে ৫ জন সনাক্ত, পুরো জেলা ১০ দিনের জন্য লকডাউন –
- Update Time : ০১:৪১:০৯ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২০
- / ৭৩ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর ৫টি উপজেলা থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত করোনা ভাইরাস সন্দেহে ৩০ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠিয়েছে স্বাস্থ্য বিভাগ। শনিবার (১১ এপ্রিল) সকাল পর্যন্ত ৩০ জনেরই রিপোর্ট হাতে পাওয়া গেছে। যার মধ্যে ২৫ জনই নেগেটিভ, অর্থাৎ তাদের শরীরে করোনার সংক্রমন নেই। কিন্তু বাকি ৫ জনের পজেটিভ রিপোর্ট এসেছে। পজেটিভ রোগীদের মধ্যে ২ জনের বাড়ী জেলা শহরের বিনোদপুরে, ১ জনের বাণিবহে, ১ জনের চন্দনীর ডাউকিতে। বাকি ১ জনের বাড়ী মধুখালীতে; যদিও তিনি বসন্তপুরের জামাতার বাড়ীতে বেড়াতে আসার পর অসুস্থ হন এবং সেখানেই তিনি এখন অবস্থান করছেন।
রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল ইসলাম জানান, করোনায় আক্রান্তদের নিজ নিজ বাড়ীতে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। এছাড়া রাজবাড়ী জেলা কারাগারের একজন কয়েদিকে রাজবাড়ী সদর হাসপাতালের আইসোলেশন কর্ণারে রাখা হয়েছে। নুরুর ইসলাম আরো বলেন, বিশেষ করে নারায়নগঞ্জ এবং ঢাকা থেকে যে সব মানুষ রাজবাড়ীতে এসেছেন এবং এখন খানিকটা অসুস্থ্য রোধ করছেন, তাদেরকে লাজ-লজ্জা, স্বংশয় কিংবা দ্বিধায় না থেকে স্বজন এবং প্রতিবেশিদের বাঁচাতে দ্রুততার সাথে স্ব স্ব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে নমুনা প্রদান করার।
সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান খান জানান, করোনা প্রতিরোধ কমিটির জরুরী টেলি সভা অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম পুরো জেলাকে আগামী দশ দিনের জন্য লকডাউন ঘোষনা করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































