রাজবাড়ীতে ৫দিন ব্যাপি ভূমি ব্যবস্থ্যাপনা প্রশিক্ষন কোর্সের উদ্বোধন –
- Update Time : ১০:৩৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৯
- / ৬৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে ভুমি সংক্রান্ত জটিলতা নিরসনে এবং ভূমি ষিয়ক দাপ্তরিক বিভিন্ন ধরনের সমস্যা নিরসনে কর্মকর্তা ও কর্মচারিদের দক্ষ করে গড়ে তুলতে ৫দিন ব্যাপি ভূমি ব্যাস্থ্যাপনা প্রশিক্ষন কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকাল এগারোটায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষন কোর্সের উদ্বোধন করা হয়।
প্রশিক্ষন কোর্স উদ্বোধনে অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হুছাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা প্রশাসক মোঃ শওকত আলী। এসময় পাঁচ উপজেলা নির্বাহী কর্মকর্তা, ভূমি সহকারী কমিশনাররা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষনে জেলার পাঁচটি উপজেলার ভূমি অফিস সহকারী, উপ সহকারী, সার্ভেয়ার, কানুনগোসহ বিভিন্ন ভূমি অফিসের ৪০ জন কর্মকর্তা ও কর্মচারীরা ৫দিন ব্যাপি ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষন কোর্সে অংশগ্রহন করে।
প্রশিক্ষন কোর্সে জেলা প্রশাসক বলেন, প্রতিটি উপজেলা এবং ইউনিয়নের সাধারন মানুষ যাতে ভূমি সংক্রান্ত বিষয়ে কোন ধরনের জটিলতায় না পরে সেদিকে খেয়াল রাখতে হবে এবং খাস জমি বন্দোবস্তের ব্যাপারে যাদের জমি নাই সে সব অবহেলিত মানুষদের সুষ্ঠুভাবে বন্টনের ব্যাবস্থা করার পরামশর্ দেওয়া হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































