রাজবাড়ীতে ৪৭ তম গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরন –
- Update Time : ০৯:৩৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর ২০১৮
- / ৫১ Time View
কাজী আনোয়ারুল ইসলাম, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা স্কুল,মাদ্রাসা ও কারিগরিশিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে মঙ্গলবার বিকেলে কাজী হেদায়েত হোসেন ষ্টেডিয়ামে ৪৭ তম গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগীতা-২০১৮ এর সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) আশেক হাসান।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, জেলা শিক্ষা অফিসার আজিজা খান, সদর থানা অফিসার্স ইনচার্জ তারিক কামাল।
সহকারী জেলা শিক্ষা অফিসার শামছুন্নাহার। এছাড়া আরও উপস্থিত ছিলেন আলীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শওকত হাসান, বরাট ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান ছালাম। প্রথমে জোন পর্যায়ে খেলে উপজেলা পর্যায়ের খেলা শেষ করে পাঁচটি উপজেলার বিজয়ী দলগুলো ২ দিনব্যাপী ফুটবল, কাবাডি, হ্যান্ডবল,সাঁতার প্রতিযোগীতায় ছাত্র-ছাত্রীরা অংশগ্রহন করে।মঙ্গলবার বিকেল ৩ টায় পুরস্কার বিতরনের মধ্য দিয়ে ২ দিনব্যাপী গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগীতা-২০১৮ এর সমাপ্তি ঘটে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































