রাজবাড়ীতে ৩ লাখ মিটার কারেন্ট জাল উদ্ধার, ২ জেলের জরিমানা –
- Update Time : ০৮:৪৯:২৩ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২০
- / ৮৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের চর নারায়ণপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩ লাখ মিটার কারেন্ট জাল উদ্ধার করার পাশাপাশি ২ জন জেলেকে আটকের পর তাদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে।
আজ রবিবার বিকালে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, রাজবাড়ী সদর উপজেলার সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান। এ সমস্ত কারেন্ট জাল মা ইলিশ ধরার কাজে ব্যবহার করার জন্য প্রস্তুত করা হচ্ছিল।
আরিফুর রহমান জানান, অভিযানের খবর পেয়ে জড়িত বেশ কয়েক জন পালিয়ে যেতে সক্ষম হন। তবে দুজন অপরাধী তপন হালদার ও যতীন্দ্রনাথ হালদারকে আটক করা হয়। সেই সাথে তাদের কাছ থেকে ৫ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়। পরবর্তীতে জব্দকৃত নিষিদ্ধ কারেন্ট জাল আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।
সে সময় জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল, উপজেলা মৎস্য কর্মকর্তা রোকনুজ্জামন, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদ, পুলিশের উপ-পরিদর্শক মোস্তাফিজ সহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































