রাজবাড়ীতে করোনা রোগীর সংখ্যা ২ হাজার ছাড়ালো!-
- Update Time : ১০:৫১:৩২ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২০
- / ৬৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। এখন পর্যন্ত জেলায় ২০১৪ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। রোববার বিকাল ৬ টার দিকে রাজবাড়ী সিভিল সার্জন কার্যালয় সুত্রে এ তথ্য জানাগেছে।
জানাগেছে, সবশেষ ১৩ আগষ্ট ১৬৫ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। এরমধ্যে ৯৩ জনের পজেটিভ এসেছে। এখন পর্যন্ত জেলায় মোট ২০১৪ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। এর মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ৬১ জন (৯৯ টা স্যাম্পল), পাংশা উপজেলার ২৫ জন (৩৪ টা স্যাম্পল), কালুখালী উপজেলার ৪ জন (১২ স্যাম্পল), বালিয়াকান্দি উপজেলার ২১ জন (৩৬ স্যাম্পল), গোয়ালন্দ উপজেলার ৩ জন (২০ স্যাম্পল)। এছাড়া এখন পর্যন্ত সুস্থ হয়েছে ১ হাজার ৭৮ জন এবং মৃত্যু হয়েছে ১৮ জনের।
হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছে ৮৮৪ জন ও হাসপাতালে ভর্তি আছে ৩৩ জন। মোট নমুনা পাঠানো হয়েছে ৮ হাজার ১৫২ জনের, যার মধ্যে রিপোর্ট পাওয়া গেছে ৮ হাজার ৯০ জনের।
রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল ইসলাম জানান, নমুনা পাঠানোর দুই থেকে চার দিনের মধ্যে রিপোর্ট পাচ্ছেন। আজও ৯৩ জনের পজেটিভ এসেছে। সবাইকে আরো বেশি সচেতন হতে হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































