রাজবাড়ীতে ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত ১৩১, মৃত্যু ২ –
- Update Time : ১১:০৯:৩০ অপরাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১
- / ৪৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে বেড়েই চলছে করোনা রোগী ও মৃত্যুর সংখ্যা। শনিবার বিকাল পর্যন্ত রাজবাড়ী জেলায় নতুন করে ১৩১ জন করোনা পজেটিভ হয়েছেন এবং জেলার পাংশার কলিমহরের মোহাম্মদ মকবুল ও কালুখালীর মোহাম্মদ মোতালেব নামে দুই বৃদ্ধের মৃত্যু হয়েছে।
রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটন জানিয়েছেন, এ নিয়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৬ হাজার ৪শত ৬ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৫ হাজার ১২ জন। মারা গেছে ৫০ জন। মোট আক্রান্তদের মধ্যে হোম আইসোলেশনে রয়েছেন ১ হাজার ২ শত ৬৯ জন। সদর হাসপাতালের কোভিড ইউনিট সহ উপজেলা স্বাস্থ্য কেন্দ্র গুলোতে ৭৫ জন করোনা রোগী ভর্তি রয়েছেন।
তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগাদাও প্রদান করেন।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































