রাজবাড়ীতে হোম কোয়ারেন্টিনে ৫৩৬ জন, সেনা সদস্যদের টহল শুরু –
- Update Time : ০৯:৫২:২৯ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২০
- / ৬৪ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে রাজবাড়ী জেলায় অন্তত ৫শ ৩৬ জন হোম কোয়ারেন্টিনে আছেন। বিশ্বজুড়ে আতঙ্কের না হয়ে ওঠা করোনা ভাইরাসের ‘ক্যারিয়ার’ হতে পারেন সন্দেহে, বিভিন্ন দেশ থেকে ফেরা এই মানুষগুলোকে হোম কোয়ারেন্টিন বা ‘স্বেচ্ছা গৃহ-অবস্থান’ করতে বলেছে রাজবাড়ী জেলা প্রশাসন। শুধু তাই নয়; বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) নিয়ম মেনে তারা অন্তত দু’সপ্তাহ ঘর অবস্থান করবেন বলে আশা করেছে রাজবাড়ী জেলা স্বাস্থ্য বিভাগ।
রাজবাড়ী জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বুধবার জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় নতুন করে ১শ ১৫ জনসহ মোট ৫শ ৩৬ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। একই সঙ্গে একশ জনকে ছেড়ে দেওয়া হয়েছে।
অপরদিকে, সামাজিক দূরত্ব বজায় রাখাসহ জেলার করোনা-শৃঙ্খলা নিয়ন্ত্রনে আজ থেকে সেনা সদস্যদের প্রধান সড়ক গুলোতে টহল কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে সংঘবন্ধ হয়ে মানুষ চলাচল নিষিদ্ধ করা হয়েছে। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হতেও অনুরোধ করা হয়েছে। করোনা ভাইরাসের আতংকে নৌযান ও যানবাহন চলাচল সিমিত এবং ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই সাথে জেলার সকল হাট-বাজারে ওষুধের ফার্মেসী ও কাচাঁ মালের দোকান ছাড়া অন্যান্য দোকানপাট বন্ধ করে দেয়া হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































