রাজবাড়ীতে হিজরা সম্প্রদায়ের মাঝে খাদ্য ও করোনা ভাইরাস প্রতিরোধ সামগ্রী বিতরণ-
- Update Time : ১০:৫২:৪৩ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২০
- / ৭৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে স্বেচ্ছা সেবী কয়েকজন ব্যক্তির উদ্যোগে তৃতীয় লিঙ্গ হিজরা সম্প্রদায়ের সদস্যদের মাঝে খাদ্য ও করোনা ভাইরাস প্রতিরোধ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবাব দুপুরে রাজবাড়ী প্রেসক্লাব সংলগ্ন ফ্রান্স প্রবাসীর অফিস কার্যালয়ে ওই বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম।
সে সময় উপস্থিত ছিলেন, ফ্রান্স প্রবাসী ব্যবসায়ী মোঃ আশরাফুল ইসলাম, সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার, জেলা গোয়েন্দা শাখার ওসি ওমর শরীফ, ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান মিন্টু, নেহাল আহম্মেদ, প্রভাষক নাছিম হায়দার কল্লোল, স্মৃতি ইসলাম, সঞ্জয় ভৌমিকসহ অন্যান্য স্বেচ্ছাসেবকরা।
পরে দুই গ্রুপের ৩৩ জন হিজরার প্রত্যেককে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১টি সাবান, ১টি হ্যান্ড স্যানিটাইজার ও ১টি মাস্ক প্রদান করা হয়।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্জ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































