রাজবাড়ীতে হাইওয়ে পুলিশের উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
- Update Time : ১১:৫২:০৭ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩
- / ৮৭ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে “ট্রাফিক আইন লংঘনের প্রবনতাই বাংলাদেশের সড়ক শৃঙ্খলা নিশ্চিতকরণের প্রধান অন্তরায়” শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে রাজবাড়ী পৌরসভা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাশে হাইওয়ে পুলিশের ডিআইজি (দক্ষিণ বিভাগ) সালমা বেগম।
সড়ক পরিবহণ আইন সংক্রান্তে জনসচেতনতা বৃদ্ধি ও জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী বিতর্ক প্রতিযোগিতার অংশ হিসেবে মাদারীপুর রিজিয়ন হাইওয়ে পুলিশ রাজবাড়ীতে এই প্রতিযোগিতার আয়োজন করে। এ প্রতিযোগিতায় রাজবাড়ী সরকারী কলেজ ও পাংশা সরকারী কলেজ দল অংশ গ্রহণ করে। বিজয়ী হয় পাংশা সরকারী কলেজ দল।
এ উপলক্ষে মাদারীপুর রিজিয়ন হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় বিশেষ অতিথি ছিলেন, রাজবাড়ীর পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ, রাজবাড়ী জেলা পুরষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোর্শেদ আরুজ, সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটোন, রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু প্রমুখ। সভায় পরিবহণ মালিক ও শ্রমিক, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































