রাজবাড়ীতে সড়ক দূর্ঘটনায় অটোরিকশার চালক নিহত –
- Update Time : ১০:১০:৫৩ অপরাহ্ন, রবিবার, ১০ জুন ২০১৮
- / ৪৯ Time View
লিটন চক্রবর্তী, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী-বালিয়াকান্দি সড়কের সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের কাজিবাদা গ্রামের নতুন ব্রীজ এলাকায় ট্রাক চাপায় রওশন মোল্লা (৩৫) নামে একজন ব্যাটারী চালিত অটোরিকশার চালক নিহত হয়েছে। আহত হয়েছে নিহতের চাচাতো ভাই। রওশনের জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের ইন্দুরদি গ্রামের মৃত তালেব মোল্লার ছেলে।
নিহতের চাচাতো ভাই আহত রিয়াজ উদ্দিন জানান, আজ রবিবার সকালে ১০টার দিকে রাজবাড়ী থেকে যাত্রী নামিয়ে নিজ এলাকায় ফিরে যাবার সময় রাজবাড়ী-বালিয়াকান্দি সড়কের সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের কাজিবাদা গ্রামের নতুন ব্রীজ এলাকায় পৌছলে বীপরিত দিক থেকে আসা একটি ট্রাক তাতে চাপা দেয়। এতে অটো রিকশা চালক রওশন মোল্লা ও তিনি আহত হন। মারাতœক আহত অবস্থায় স্থানীয়রা তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় বিকাল ৩টার দিকে রওশন মারা যায়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































