রাজবাড়ীতে স্বাস্থ্য বিধি না মানায় ১ সপ্তাহে ৩৮০ জনকে জরিমানা –
- Update Time : ০৩:৪৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০
- / ৫৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
করোনা সংক্রমণের দ্বিতীয় ওয়েভ ঠেকাতে সপ্তাহ ব্যাপী জনসচেতনতা সৃষ্টি ও ভ্রাম্যমান আদালত পরিচালনা শেষ দিন ছিলো আজ বৃহস্পতিবার। এ দিন রাজবাড়ী জেলা শহরসহ সদর উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত ওই ভ্রাম্যমান আদালতে স্বাস্থ্য বিধি না মানায় ২১ জনকে জরিমানা করা হয়েছে। সেই সাথে মাস্ক বিতরণ করা হয়েছে।
রাজবাড়ীর নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারজানা আক্তার, আসাদুজ্জামান ও হারুন অর রশি পৃথক পৃথক ভাবে রাজবাড়ী জেলা শহরের বড় বাজার, রেলগেট, পান্না চত্বর, বড়পুল, শ্রীপুর এবং সদর উপজেলার চন্দনী ও আফড়া এলাকায় ওই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। সে সময় স্বাস্থ্য বিধি না মানায় ২১ জনের কাছ থেকে ৪ হাজার ৯ শত টাকা জরিমানা আদায় করেন।
জানাগেছে, গত ২১ থেকে ২৬ নভেম্বর দুপুর পর্যন্ত চলা এই ভ্রাম্যমান আদালতে ২৯০টা মামলার বিপরিতে ৩৮০ জনের কাছ থেকে ৮১ হাজার ২শত ৭০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































